ম ন্দা ক্রা ন্তা সে ন

  • আমার জন্য কিছু লেখো
  • ২০২৫-০৪-১১ ১২:১৮:৪৮
image

তুমি আমাকে বলেছিলে
পায়ে পড়ি, আমার জন্য কিছু লেখো
আমার পা পদ পল্লব নয়
মিছিলে হাঁটা কড়া পড়া পা ওই পা ছুঁয়ো না, ছি!
তার থেকে এই যে পায়ে পা মিলিয়ে হাঁটছি, হাতে হাত
এ কি কম ভালোবাসা বলো!