সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

ফিলিস্তিনে বর্বরচিত হামলার প্রতিবাদে খানজাহান আলী থানা জামায়াতের বিক্ষোভ মিছিল

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৫-০৪-০৭ ২০:৪৯:৫৯

ফুলবাড়ীগেট প্রতিনিধি    ঃ দখলদার ইসরাইলি বাহিনী কর্তৃক ফিলিস্তিনে বর্বরচিত হামলার প্রতিবাদে খানজাহান আলী থানা  জামায়াতের আয়োজনে সন্ধায় শিরোমনি শহীদ মিনার চত্বর থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি খুলনা যশোর মহাসড়কের  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার  চত্বরে পথসভার মাধ্যমে শেষ হয়। খানজাহান আলী থানা জামায়াতের আমির সৈয়দ হাসান মাহমুদ টিটোর সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য হাফেজ আমিনুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য আশরাফুল আলম, আবদুল্লাহ আল এমরান, হাফেজ গোলাম মোস্তফা, এমদাদুল্লাহ মাশরুর, খানজাহান আলী থানা শিবিরের সভাপতি আল ইমরান, সেক্রেটারী সৈয়দ তারিক প্রমুখ। 

 


এ জাতীয় আরো খবর