চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনে বিএনপির চারবারের সাবেক এমপি মো.হারুনুর রশীদ বলেছেন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে মানেই দেশের ৮০ শতাংশ সংস্কার হয়ে গেছে। এমনকি তাঁর সাঙ্গপাঙ্গরাও পালিয়ে গেছে। বাকী ২০ শতাংশ সংস্কার হচ্ছে দেশের প্রতিষ্ঠানগুলো ঠিক করা। যা নির্বাচিত সরকারের কাজের অংশ। কাজেই এখন দ্রæত নির্বাচন দিতে হবে। শেখ হাসিনার অপকর্মের অবশ্যই বিচার হবে। বিচার সময় সাপেক্ষ প্রক্রিয়া। ৫ আগষ্টের পর দেশের মানুষের সবচাইতে বড় দাবি হচ্ছে নির্বাচন। অন্তবর্তী সরকারকে প্রতি অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে হারুন বলেন, অন্যথায় বিএনপির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বলব,আপনি কর্মসূচী ঘোষণা করেন।
শনিবার(৫ এপ্রিল) বিকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত ‘নির্বাচন ও সংস্কারের রোডম্যাপ চাই’-¤েøাগাণে ঈদ পূণমিলনী ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হারুন এ সব কথা বলেন। ড.মোহাম্মদ ইউনিুসকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি নিজে বলেছেন,ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা। কিন্তু এখন আগে সংস্কার,তারপর বিচার এবং তারও পরে নির্বাচন এ রকম কথা শোনা যাচ্ছে। নির্বাচনের জন্য ন্যূনতম যেটুকু সংস্কার দরকার শুধু সেটুকু করেই নির্বাচন চায় জনগণ। ২০১৮ সালে সুষ্ঠু নির্বাচন হলে ক্ষমতায় যেত বিএনপি।
ড.ইউনুসকে আন্তর্জাতিক ব্যাক্তিত্ব উল্লেখ করে হারুন আরও বলেন, সরকারের মধ্যে থেকে বেরিয়ে এনসিপি’র মত দল তৈরি হয়েছে। এতে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে। ছাত্রদের দলগঠনকে স্বাগত জানালেও তিনি বলেন, এ ধরণের দল গঠনের কোন প্রয়োজনীয়তা ছিল না। বিএনপি ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথে থাকবে বলেও জানিয়ে দেন হারুন। জামায়াতের কঠোর সমালোচনা করে হারুন বলেন, সারা দেশে লুটপাট-দখলদারিত্ব করছে জামায়াত আর নাম হচ্ছে বিএনপির। চাঁপাইনবাবগঞ্জে ড.মিজানুর রহমান আজাহারীর তাফসিরে সভাপতি,প্রধান অতিথি ছিল জামায়াত নেতারা।তাফসিরকে তাফসিরের স্থানে রাখতে হবে। কিন্তু তা হয়নি।
সমাবেশে প্রধান বক্তা হারুন পতœী সাবেক এমপি সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া তাঁর বক্তব্যে জামায়াতের কড়া সমালোচনা করে বলেন,তাঁরা কখনও সরকারি বা বিরোধি দল হবে না। তিনি তাঁদের অতীতের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরেন। তিনি বলেন,তাঁরা ধর্মকে ব্যবহার করে। মানুষের মূল্যবোধকে ব্যবহার করে। তিনি জনগণকে বলেন, তাঁদের মুখোশ উন্মোচন করেন। তাঁদের সাহায্য নিবেন না। তাদের দেয়া ‘চিরকুট’ নিবেন না। সদর উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে স্থানীয় নেতারা বক্তব্য দেন।