কথা দিয়ে কথা রাখার খেলায়
আমি জিতেছি এ বেলা ও বেলায়
কথা দিয়ে মন ভাঙার দিনে
তুমি হেরেছ নিদারুণ আগুনে
আমি ফানুস ওড়াই উৎসবে
তুমি আগুন গিলেছ আজীবন অন্তমিলে
আমি ঐ মহাশূন্য আকাশ
আজন্ম তোমার চোখে অন্ধকার একরাশ
কথা দিয়ে না রাখার খেলায়
তুমি হেরে গেছ এ বেলা ও বেলায়