ম নি কা আ হ মে দ

  • 'খেলা ভাঙার খেলা'
  • ২০২৫-০৪-০৫ ১৬:৩৮:০৪
image

কথা দিয়ে কথা রাখার খেলায়
আমি জিতেছি এ বেলা ও বেলায় 

কথা দিয়ে মন ভাঙার দিনে
তুমি হেরেছ নিদারুণ আগুনে 

আমি  ফানুস ওড়াই  উৎসবে 
তুমি আগুন গিলেছ আজীবন অন্তমিলে 

আমি ঐ মহাশূন্য আকাশ 
আজন্ম তোমার চোখে অন্ধকার একরাশ 

কথা দিয়ে না রাখার খেলায় 
তুমি হেরে গেছ এ বেলা ও বেলায়