ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ উত্তর শিরোমনি প্রাথমিক বিদ্যালয় মাঠে আটরা-গিলাতলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদপূনর্মিলনী অনুষ্ঠান রাত ৮ টায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। ওয়ার্ড সভাপতি সরদার শামসুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি আবদুল খালেকের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম ও অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, কর্মপরিষদ সদস্য হাফেজ আমিনুল ইসলাম, আশরাফুল আলম, খানজাহান আলী থানা আমীর সৈয়দ হাসান মাহমুদ টিটো, সেক্রেটারি গাজী মোরশেদ মামুন, সহকারী সেক্রেটারি আল ইমরান, হাফেজ গোলাম মোস্তফা, মাওলানা মাসরুর হাসান, ছাত্রশিবির সভাপতি ইমরান হোসেন, হাফেজ আব্দুস সাত্তার প্রমুখ।