ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ছবিসহ ভোটার তালিকার হালনাগাদ কর্মসূচি-২০২৫ অনুষ্ঠিত হয়। ফুলতলা উপজেলার ৪টি ইউনিয়নের আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের তৃতীয় দিনের প্রোগ্রামের ৪ মার্চ প্রথম দিনে সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ৪৬৮ জন নিবন্ধন হবে বলে ফুলতলা উপজেলা নির্বাচন কমিশন রোকনুজ্জামান জানান। এছাড়া ৯ এপ্রিল উপজেলার ৪ ইউনিয়নের মধ্যে ভোটার তালিকায় বাদ পড়া সকল ইউনিয়নের ভোটার নিবন্ধনের শেষ দিন। উল্লেখ্য, ০১/০১/২০০৮ সালের পূর্বে যাদের জন্ম তারাই শুধু ভোটার হতে পারবে। কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবির, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, খুলনা জেলা নির্বাচন কর্মকর্তা ফরাজী বেনজির আহমেদ, ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনীম জাহান,উপজেলা নির্বাচন কর্মকর্তা এ এস এম রোকনুজ্জামান খান, সহকারী উপজেলা নির্বাচন অফিসার মোঃ শাহরিয়ার আজাদ,মাহবুবুর রহমান, বক্কার হোসেন, ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম সহ ইউপি সদস্যবৃন্দ এবং ইউনিয়ন পরিষদের কর্মচারী এবং কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।