মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

বিরাগিণী

  • সেলিম আহমদ কাওছার
  • ২০২৩-০৮-০৬ ০৯:৩৫:৫৩

স্বামীর মতো আদর যত্ন 
করবে আমায় কেউ
 নব বধূ হব আমি 
উত্তাল নদীর ঢেউ। 

যৌবন কাটে নদীর ঘাটে 
প্রহর গুনে গুনে 
মহা কষ্টে আছি আমি 
কেউ না কথা শুনে। 

লাইলি হওয়ার ইচ্ছে জাগে
মজনু আসে না
আমায় সবাই নষ্ট ভেবে 
ভালো বাসে না। 

বিরাগিণী নারী আমি 
সোহাগিনী হব
ভ্রমরারী দেখা পেলে
মনের কথা কব।


এ জাতীয় আরো খবর