সোমবার, জুলাই ২৭, ২০২৬

সাংসারিক জীবনচক্র

  • বাসু মৈত্র
  • ২০২৫-০৪-০৩ ১২:৪২:৪৬
ছবি সংগৃহিত

আমার ধারণা পৃথিবীতে একই মন-মানসিকতা বা বোঝাপড়ার নারী-পুরুষ সংসার বাঁধে না। পূর্বাবস্থায় যদিও মনে হয় সমমনা কিন্তু উত্তরাবস্থায় দেখা যায় ধারণাটা ভুল ছিলো। তাহলে প্রশ্ন হলো আজীবন সংসার টিকে থাকে কীভাবে? সংসার তৈরি হয় দুই প্রক্রিয়ায়। এক. মা-বাবা, ভাই-বোন, আত্মীয়-স্বজনের পছন্দে। এ ক্ষেত্রে নিজের পছন্দটা গুরুত্ব পায় না। সেক্ষেত্রে নিজের ভালোলাগার মানুষটি না-ও মিলতে পারে। এই সংসার শুরু হয় যৌনতার উপর ভর করে। এর পর সন্তান-সন্ততি এলে মায়া বাড়ে। এরপর দায়িত্ব বাড়ে। এরপর অভ্যাস হয়ে যায়। এরপর আস্থা, বিশ্বাসে জীবন শেষ হয়। ২. নিজের পছন্দে। এক্ষেত্র পারিবারিক পছন্দটা গৌণ হয়। নিজের পছন্দের পূর্ব শর্ত হলো ভালো-লাগা। ভালো লাগার পূর্বশর্ত হলো ভালো দর্শনধারী। চেহারায় একটা মোহ তৈরি হয়। এই মোহ থেকে কামনার জন্ম হয়। এই কামনার পরিনতি যৌনতা। যৌনতায় ভর করে সংসার চলতে শুরু করে। এর পর সন্তান-সন্ততি এলে মায়া বাড়ে। এরপর দায়িত্ব বাড়ে। এরপর অভ্যাস হয়ে যায়। এরপর আস্থা, বিশ্বাসে জীবন শেষ হয়।
উভয় সংসারের ক্ষেত্রে টিকে থাকার জন্য সম-মানসিকতার বিষয়টা মূখ্য হয় না। বেশির ভাগ ক্ষেত্রে মনের মিলের পরিবর্তে প্রথম দিকে যৌনতা, তারপর দায়িত্ব বোধ, অভ্যাস, আস্থা, বিশ্বাস আর সেক্রিফাইজ এর মাধ্যমে জীবন শেষ হয়ে যায়। এখানে একটা জিনিষের অনুপস্থিতি আছে। সেটা হলো ভালোবাসা। স্বামী-স্ত্রী'র মধ্যে ভালোবাসাটা আপেক্ষিক। এই অবস্থায় যৌনতার যৌবনাবস্থায় ভালোবাসাটা দৃশ্যমান বা বোঝা যায়। এভাবেই চলছে, চলবে মানুষের সাংসারিক জীবনচক্র।

 


এ জাতীয় আরো খবর