৩১ মার্চ, ২০২৫ঃ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) পবিত্র ঈদ-উল-ফিতর এর জামাত ৩১ মার্চ সোমবার সকাল ০৭:৩০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। পবিত্র ঈদ-উল-ফিতর এর জামাতে মাননীয় ভাইস-চ্যান্সেলর (রুটিন দায়িত্বপ্রাপ্ত) ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ শরীফুল আলম এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীগণ অংশগ্রহন করেন। পবিত্র ঈদ-উল-ফিতর এর জামাত শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ শরীফুল আলম।