দাগনভূঞা প্রতিনিধি
ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যার পূর্বে উপজেলার সমাস পুর স্কুল মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, ফেনী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সদস্য রফিকুল ইসলাম।
রাজাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমানের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু তাহের কালুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, দাগনভূঞা পৌরসভা বিএনপির সদস্য সচিব হুমায়ুন কবির বাবু, রাজাপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক জামাল উদ্দিন, সাবেক ছাত্রনেতা নাসির উদ্দিন, ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন রতন প্রমুখ।