বুধবার, আগস্ট ১৯, ২০২৬

জয় বাংলার কোন ভুলত্রুটি নেই,স্বাধীনতার নেতা বঙ্গবন্ধুর কোন ভুলত্রুটি নেই-বঙ্গবীর

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-০৩-২৮ ২১:৩৩:২৫
ছবি সংগৃহিত

শুক্রবার (২৮ মার্চ) বিকেলে টাঙ্গাইলের বাসাইল উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ‘জয় বাংলা’ স্লোগান কারো দলের নয় বলেন মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীরউত্তম)। তিনি বলেন, ‘জাতীয় স্মৃতিসৌধে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় গ্রেপ্তারবরণ করতে হয়, এর আগেই আমার মৃত্যু হওয়া ভালো ছিল। কারণ ‘জয় বাংলা’ স্লোগান কারো দলের নয়। আমাদের অনেকের ভুলত্রুটি নিশ্চয়ই আছে, কিন্তু স্বাধীনতার কোন ভুলত্রুটি নেই।
জয় বাংলার কোন ভুলত্রুটি নেই। স্বাধীনতার নেতা বঙ্গবন্ধুর কোন ভুলত্রুটি নেই।’ 
তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে অস্বীকার করলে, জিয়াউর রহমানকে অস্বীকার করলে এবং আমাকে অস্বীকার করলে স্বাধীনতাই বেহাত হবে।’ 
কাদের সিদ্দিকী বলেন, ‘রাষ্ট্রপতির ইফতার মাহফিলে আমাকে সম্মানিত করা হয়েছে। রাষ্ট্রপতি নিজে এসে আমাকে তার টেবিলে নিয়ে বসিয়েছিলেন। আমি এজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। আল্লাহ’র চেয়ে শ্রেষ্ঠ বিচারক আর কেউ নেই।
আমি এটা বিশ্বাস করে এ পর্যন্ত এসেছি। বাকি সময় বিশ্বাস করেই যাবো। সম্মান দেওয়া আর সম্মান নেওয়ার মালিক আল্লাহ।’
কাদের সিদ্দিকী আরো বলেন, ‘অনেকের সাথে আমার মিলে না। এই দেশে স্বাধীনতা যুদ্ধে আমাদের সবার অবদান আছে, রক্ত আছে, ঘাম আছে।
এ সময় বাসাইল উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি রাহাত হাসান টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম আল মনছুর আজাদ সিদ্দিকী , সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন সজিব ও বাসাইল উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান প্রমুখ।-কালেরকন্ঠ


এ জাতীয় আরো খবর