মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

দৌলতপুরে থানায় এজাহার দেওয়ায় ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষের হামলা আহত ৩

  • মিজানুর রহমান
  • ২০২৫-০৩-২৩ ১৭:১৬:২৫
ছবি: আহত ইয়ার আলী ও স্ত্রী শাহিদা।

দৌলতপুর(কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে থানায় এজাহার দেওয়ায় প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৩জন আহত ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। গত শনিবার (২২ মার্চ) সন্ধায় উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের হরিণগাছি নবাপাড়ায় এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এঘটনায় ইয়ার আলী মন্ডল (৬৫) তার স্ত্রী শাহিদা খাতুন (৫৫) ও মেয়ে বেবি খাতুন (৩৫) আহত হয়ে দৌলতপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় ও ইয়ার আলীর পরিবারের সাথে কথা বলে জানাগেছে, পৈত্রিক বসত ভিটায় ইয়ার আলীর অংশের জমি জোর পূর্বক দখল করে বাড়ী করে আছে প্রতিপক্ষ। প্রতিপক্ষকে তার ঘর অপসারন করে জায়গা  বুঝিায়ে দেয়ার অনুরোধ করা স্বত্বেও তারা কোন কথা শোনে না। এমতাবস্থায় প্রতিপক্ষের পাটখড়ির বেড়া পুরানো হয়ে যাওয়ায় বাতাসে পড়ে যায়। এই বেড়া পড়ে যাওয়াকে কেন্দ্র করে গত ২০ মার্চ সকাল ৭ টার দিকে ইয়ার আলী বাড়ির সামনে এসে তার স্ত্রী শাহিদাকে অকথ্য অশ্বালিন ভাষায় গালিগালাজ করে এবং ধারালো হাসুয়া দিয়ে হত্যার হুমকি দিয়ে মারতে কাটতে যায়। একই ঘটনার জের ধরে গত ২১ মার্চ সকাল ৮ টার দিকে মোঃ হযরত আলী (৩৬), মোঃ বিপুল (৩০), মোঃ আফসার আলী (৭০) শাহিদার উপর অতর্কিত হামলা চালিয়ে তাবে বেধড়ক মারধর করে। এ ঘটনায় ইয়ার আলীর স্ত্রী শাহিদা খাতুন ওই দিন থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগ করায় প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে গত শনিবার (২২ মার্চ) সন্ধায় মোঃ আফসার আলী (৭০) এর সহযোগীতায় মোঃ হযরত আলী (৩৬), মোঃ বিপুল (৩০), আলেপ (৩০), মিকাইল (২৫) বাড়িঘর ভাঙচুর করে ও ইয়ার আলীর পায়ে আঘাত করে রক্তাক্ত জখম করে, তার স্ত্রী শাহিদা খাতুন কে মেরে হাত ভেঙ্গে দেয় ও তার মেয়ে কে বেধড়ক মারধর করে। বর্তমানে তারা দৌলতপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এবিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হুদা বলেন, এঘটনায় থানায় একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

 


এ জাতীয় আরো খবর