একুশে পদকপ্রাপ্ত কথাশিল্পী জুবাইদা গুলশান আরার জন্ম ১৯৪২ সালের ২২ এপ্রিল খুলনায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে এমএ পাস করেন তিনি।
সরকারি কলেজ থেকে বাংলার অধ্যাপক হিসেবে অবসর নেওয়ার পর তিনি শিশু একাডেমির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর স্বামী মাহমুদ উল আমীন ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।
ষাটের দশক থেকে সাহিত্যের সব অঙ্গনে অবদান রাখা জুবাইদা গুলশান আরার বইয়ের সংখ্যা অর্ধশতাধিক।
তাঁর লেখা গল্প উপন্যাস থেকে টিভি নাটকও নির্মিত হয়েছে।
তিনি বাংলাদেশ লেখিকা সংঘের ভাইস চেয়ারপারসন ছিলেন। এ ছাড়া জাতীয় মহিলা সংস্থা, এশিয়াটিক সোসাইটি, বাংলা একাডেমি, পেন বাংলাদেশ, ঢাকা লেডিস ক্লাব, বাংলাদেশ মহিলা সমিতিসহ বিভিন্ন সংগঠন ও সংস্থার সঙ্গে সম্পৃক্ত ছিলেন তিনি।
২০ মার্চ ২০১৭ তে চিরতরে স্তব্ধ হয়ে যায় তাঁর ক্ষুরধার লেখনি। শ্রদ্ধাঞ্জলি।