সোমবার, আগস্ট ১৭, ২০২৬

শ্রীমঙ্গলে পরিবহন শ্রমিক ও দলীয় নেতাকর্মীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

  • মু. রিমন ইসলাম, মৌলভীবাজার।
  • ২০২১-০৫-১২ ০৮:১২:৩০
মু. রিমন ইসলাম, মৌলভীবাজার: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে করোনা ভাইরাস পরিস্থিতিতে শ্রীমঙ্গল উপজেলায় আড়াইশো পরিবহন শ্রমিক ও দলীয় নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার সরুপ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (১২ মে ) দুপুরে শহরের মিশন রোডস্থ নিজ বাসায় অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি ঈদ উপহার হিসেবে ২৫০ জন পরিবহন শ্রমিক ও দলীয় নেতা-কর্মীর হাতে নগদ অর্থ তুলে দেন। পরিবহন শ্রমিক ও দলীয় নেতাকর্মীরা সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে আব্দুস শহীদ এমপি'র হাত থেকে এসব ঈদ উপহার গ্রহণ করেন। ঈদ উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, সাংগঠনিক সম্পাদক ছালিক আহমেদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেল, সাংবাদিক মামুন আহমেদ, পৌর যুবলীগের সহ-সভাপতি কামরুল হাসান দোলন, যুগ্ন সম্পাদক সালেহ আহমদ চৌধুরী, শ্রীমঙ্গল উপজেলা শাখার ট্রাক ট্যাংকলরি সংগঠনের সভাপতি নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া প্রমুখ।

এ জাতীয় আরো খবর