অকস্মাৎ ধূলোর ঝড়
এলোমেলো চারপাশ
একপশলা বৃষ্টি
অনাবিল শান্তি।
পাখির উত্তাল তরঙ্গ
ছায়াচ্ছন্ন প্রকৃতির অঙ্গে।
ভালোবাসার অবগাহনে
প্লাবিত হলো সাথে সাথে।
ধরে হাতদুটি
বললে ভালোবাসি।
সকল ইচ্ছের স্বাদ
সত্যের মুখোমুখি
দাঁড়িয়ে আজ।
অচিন্ত্যনীয় ভাবনায় বিভোর
কাটবে কি তোমার সাথে
একলা একটি প্রহর?
আলিঙ্গনের মাঝে থাকবে বিশ্বাস
সভ্যতার উন্মোচনে নতুন আশ্বাস
রক্তের অনুধাবনের মাঝে
উজ্জ্বল একটি দ্বীপ জ্বালালে
এ দ্বীপের আলোয় দেখাবে যে পথ
দেখে নিবো সেখানে আমার ভবিষ্যত।