মননের মৃত্তিকায় স্বার্থের মহিরুহ,
তবুও বিশ্ময়ে তাকাই আমি
চশমার কাচ ভেদ করে,
চোখের ভিতর লুকিয়ে ধুলোময় অতীত
তুমি ও কেঁদে উঠেছিলে একদিন খুব ভোরে,
বিশ্ময়ে হতবাক হই
তোমার চোখে-দেখে জরাজীর্ণ দেয়াল,
বেখেয়ালে বিবর্ণতায় ফাঁটলের দাগ, অথচ
অন্তরে দিয়েছো ঠাঁয়- ঐতিহ্যের সুপ্রাচিন এপিটাপ করে।
মোহহীনতার দিন, দিন শেষে উড়ে গেছে
পরিযায়ী পাখি আর নিষিদ্ধ আবেগ
বিবাদমান বিজলীর প্রতি অনাস্থা জানায় মেঘ,
পুরাতন ঠিকানায় পাঠানো চিঠির খাম, ফিরে পেয়ে হাতে
খুলে দেখি - যা কিছু লিখা ছিলো, সব গেছে অজানায় উড়ে,
হতবাক হলে হয়তো সিগন্যাল বাতির হলুদ রঙ
পরিত্যায্য রোদ্দুরকে অভিযোগ দিয়ে বলতো
“তোমার সভ্যতায় স্বার্থক ভালোবাসার গল্প বলে কিছু নেই”
স্বার্থপরতার মহিরুহ ডানা দেয় ঝাপটা- মননের মৃত্তিকা ফুঁড়ে।।