বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

ব ন্দ না ব ড়ু য়া

  • হতাশ হই
  • ২০২৫-০৩-১৮ ০১:১১:২০

নতুন বৃক্ষ পুষ্পে পল্লবীতে ভরপুর 
এই মুখর তুরাগ বসন্ত উৎসবে 
যদিও কোকিল তুলছে কুহু কুহু ডাক 
মৃদু মন্দ হিল্লোলে নৃত্য করে মনময়ূর।
প্রকৃতি চতুর্দিকে গুনগুন রবে প্রবৃত্ত হয়েছে মধুর সংলাপে।

যদিও ধরণীর বুকে নেই স্বস্তির নিঃশ্বাস 
সমাজ দেহে দ্বেষের রুধির ধারা 
বাঁধ নাহি মানে,
কিছু লোভী হায়েনা দৃষ্টির নিকট অবলারা
হয় বারবার অবলম্বনহীন-বস্ত্রহীন।

আমি রচনা করে যাচ্ছি 
     বিরহী কাব্য লিখছি অহর্নিশ 
হাতে আমার মন খারাপের এক বিশাল পাণ্ডুলিপি 
 ইচ্ছা করছে জন্মাজন্মন্তরে লিপি বদ্ধ করি
অমাবস্যার আঁধারের কালো দিক গুলি।

আমি অবতার নহি, ঈশ্বর প্রেরিত পয়গম্বর নহি
করুণার শীতল জলে স্নাত করার শৈল্পিক কৌশলগত
সিদ্ধ হস্ত আমার নেই,
মানবতার ধ্বজাধারীদের বিপথগামীতা
 দেখে কেবল হতাশ হই।


এ জাতীয় আরো খবর