পৃথিবী বদল হয় মাঝরাতে এসে
ভাগাভাগি হয় রাত্রিদিনের ভাগ-বাঁটোয়ারা।
কিছু মানুষের অভিন্ন,নিগূঢ় হাসি-কান্না
বিনীত প্রার্থণার মতো অশব্দে জেগে থাকে খু-উ-ব গহীনে , সঙ্গীহীন ।
অপরূপ ধুনির ভেতর যেন ধিকিধিকি সুগন্ধ ধূপ;
আজীবন ধরে জমানো বিশ্বস্ত সঞ্চয়
যেখানে পুড়ছে সকরুণ -
বিশুদ্ধ আগুন ।