শহীদ মোঃ ময়েজউদ্দিন জাতীয় বীর, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা পরিচালনা কমিটির আহবায়ক।
এছাড়াও তিনি ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজ সেবক।
জন্ম ১৭ মার্চ ১৯৩০ সালে ভাওয়ালভূমি গাজীপুরের কালীগঞ্জে।
সেদিন ১৯৮৪' র ২৭ সেপ্টেম্বর সকাল-সন্ধ্যা হরতাল চলছিল। হরতাল ও পিকেটিং এর নেতৃত্বে ছিলেন বীর মুক্তিযোদ্ধা ময়েজউদ্দিন।
এমন অবস্থায় প্রকাশ্য দিবালোকে তৎকালীন স্বৈরাচার সরকারের একদল দুর্বৃত্ত কর্তৃক তিনি নৃশংসভাবে খুন হন। শ্রদ্ধাঞ্জলি।