বুধবার, ফেব্রুয়ারী ১১, ২০২৬

আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির জরুরী সভা অনুষ্ঠিত

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৫-০৩-১৫ ২১:০৭:৫৩

ফুলবাড়ীগেট প্রতিনিধি  ঃ আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির জরুরী সভা শনিবার বেলা ২ টায় খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয় অডিটরিয়মে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আঃ সালামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন খোকার পরিচালনায় প্রধান অতিখি ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান। বক্তৃতা করেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ আনোয়ার হোসেন, বিএনপি নেতা হাবিবুল ইসলাম , জাহিদুল ইসলাম, মিনা মুরাদ হোসেন, জাকারিয়া মাহমুদ পিটো, নুরুল ইসলাম নুরু, মারুফ মুন্সি, মোঃ রানা ফকির , গাজী মুন্তাজ উদ্দীন, রফিকুল মাষ্টার, ফজলুর রহমান সরদার, শরিফুল ইসলাম, এ্যাডঃ আব্দুস সামাদ, ইউপি সদস্য আলহাজ¦ আল আমিন, সাইফুল্লাহ তারেক, নাসিরউদ্দীন, মোঃ ইউনুছ মোল্ল্যা, বিল্লাল সরদার, ইসমাইল হোসেন বাবু, আসলাম, শরীফ ওবায়দুর রহমান চয়ন, ইলিয়াছ সরদার, মাসুম বিল্লাহ, আলমগীর হোসেন ইমন, জি এম মজ্ঞুরুল ইসলাম, খান মইনুল ইসলাম, মিন্টু সরদার, রেজা গাজী, রাকিব , মনিরুল ইসলাম প্রমুখ। সভায় বক্তারা আগামি ১৭ মার্চ( ১৬ রমজান) বিশিষ্ট ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীদের সম্মানে আটরা গিলাতলা  ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল খানজাহান আলী আদর্শ মহাবিদ্যায়ে অনুষ্ঠিত হবে উক্ত ইফতার মাহফিল সফল করার আহবান জানান। এছাড়া একটি কুচক্রী মহল
 আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন খোকার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে তার নিন্দা ও প্রতিবাদ জানান। এলাকায়  ঘাপটি মেরে থাকা ফ্যাসিষ্ট  স্বেরাচারের দোসররা পরিকল্পিত ঘাটে এমন মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বলেও জানান বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। 

 


এ জাতীয় আরো খবর