সোমবার, মে ২৫, ২০২৬

পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক অ্যাপটি সাময়িকভাবে নিষিদ্ধ

  • সকালের আলো প্রতিবেদক:
  • ২০২৩-০৮-০৩ ১৪:০০:৩৮

পশ্চিম আফ্রিকার দেশ সেনেগাল সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক অ্যাপটি সাময়িকভাবে নিষিদ্ধ করেছে। রাজনৈতিক অস্থিতিশীলতার দায়ে দেশটির যোগাযোগমন্ত্রী মুসা বোকার থিয়াম এ নিষেধাজ্ঞা দিয়েছেন জানিয়েছে সংবাদমাধ্যম রয়র্টাস।
দেশটির যোগাযোগমন্ত্রী বলেছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত টিকটকের অ্যাক্সেস স্থগিত থাকবে। তিনি বলেন, টিকটক অ্যাপ্লিকেশন এমন একটি সামাজিক যোগাযোগমাধ্যম যার মাধ্যমে ঘৃণা ও ধ্বংসাত্মক বার্তা ছড়িয়ে দেওয়া হয়। আর এ জন্য মানুষ অ্যাপটিকে বেশি পছন্দ করে। এটি দেশের স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।
এদিকে, বিরোধীদের বিক্ষোভ ঠেকাতে গত সোমবার থেকে মোবাইল ইন্টারনেটের ব্যবহার সীমিত রেখেছে দেশটির সরকার। পরে বুধবার টিকটক নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়া হয়।
দেশটির বিরোধীদলীয় নেতা উসমানে সোনকোর বিরুদ্ধে বিদ্রোহ, অপরাধমূলক ষড়যন্ত্র এবং অন্যান্য অপরাধের অভিযোগ আনার পর এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিরোধীদলীয় নেতার বিরুদ্ধে অভিযোগ আনার পর থেকে দেশটিতে তার কর্মী-সমর্থকরা তীব্র বিক্ষোভ করছেন।


এ জাতীয় আরো খবর