আরজ আলী মাতুব্বর একজন বস্তুবাদি দার্শনিক, মানবতাবাদী, চিন্তাবিদ এবং লেখক ছিলেন।
তাঁর প্রকৃত নাম আরজ আলী। আঞ্চলিক ভূস্বামী হওয়ার সুবাধে তিনি মাতুব্বর নাম ধারণ করেন।
জন্ম ১৭ ডিসেম্বর ১৯০০ সালে বৃহত্তর বরিশালের চরবাড়িয়া ইউনিয়নের লামছড়ি গ্রামের এক দরিদ্র কৃষক পরিবারে।
গ্রামের মক্তবে কিছুকাল পড়াশোনা করেন, যেখানে শুধু কোরান ও অন্যান্য ইসলামিক ইতিহাসের উপর শিক্ষা দেয়া হত। প্রাতিষ্ঠানিক কোনও শিক্ষা লাভ করতে পারেন নি। তিনি ছিলেন স্বশিক্ষিত একজন বিশিষ্ট পন্ডিত।
তিনি নিজ চেষ্টা ও সাধনায় বিজ্ঞান, ইতিহাস, ধর্ম ও দর্শনসহ বিভিন্ন বিষয়ের উপর জ্ঞান অর্জন করেন।
ধর্ম, জগত ও জীবন সম্পর্কে নানামুখী জিজ্ঞাসা তার লেখায় উঠে এসেছে। তিনি তাঁর ৮৬ বছরের জীবনকালে ৭০ বছরই লাইব্রেরিতে কাটিয়েছেন পড়াশোনা করে।
জ্ঞান বিতরণের জন্য তিনি তাঁর অর্জিত সম্পদ দিয়ে গড়ে তুলেছিলেন ‘আরজ মঞ্জিল পাবলিক লাইব্রেরি’।
তাঁর উল্লেখযোগ্য রচনা সমুহ - সত্যের সন্ধানে, সৃষ্টিরহস্য, অনুমান, স্মরণিকা প্রভৃতি।
তিনি বাংলা একাডেমির আজীবন সন্মাননা, বাংলাদেশ লেখক শিবিরের ‘হুমায়ুন কবির স্মৃতি পুরস্কার’ ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর বরিশাল শাখার সম্মাননা লাভ করেন।
১৯৮৫ সালের ১৫ মার্চ যুগশ্রেষ্ঠ এই দার্শনিকের জীবনাবসান ঘটে। শ্রদ্ধাঞ্জলি।