শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

গভ.ল্যাবরেটরি হাই স্কুলের অভিভাবক সমাবেশ

  • খানজাহান আলী থানা প্রতিনিধি.
  • ২০২৩-০৮-০৩ ১৩:৫৩:২৩

খুলনার ঐতিহ্যবাহী গভ.ল্যবরেটরি হাই স্কুলের শিক্ষার মানোন্নয়ন বিষয়ক আলোচনা ও অভিভাবক সমাবেশ বুহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয়ের ২০৬নং কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতির বক্তৃতা বিদ্যালয়ের প্রধান শিক্ষক  শিক্ষার গুণগত মানোন্নয়নে এবং বিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন রাখতে বিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, অভিভাবকসহ সকলের সহযোগিতা চাইলেন। এ সময় তিনি বলেন শিক্ষার্থীকে তার লক্ষে পৌছে দিতে আমাদের সকলের সমন্বতি প্রচেষ্ঠা থাকা একান্ত দরকার। 
গভ.ল্যাবরেটরি হাই স্কুল শিক্ষা পরিবার কর্তৃক আয়োজিত অভিভাবক সমাবেশের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুন্সি ছালাহউদ্দিন জুন্নুর। সিনিয়র শিক্ষক এস এম সাইফুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এস এম জহুরুল ইসলাম, এস এম তৈয়মুর রেজা, সহকারি শিক্ষক শারাফুল ইসলাম, অভিভাবকদের মধ্যে বক্তৃতা করেন মো. শফিউদ্দিন শফি, বিধান চন্দ্র রায়, জেসমিনারা খাতুন, সাবিনা আক্তার পারভীন, সুপ্রিয়া চৌধুরী, ফারহানা জোবায়ের । বিদ্যালয়ের ৩য় শ্রেণী থেকে ১০ম শ্রেনী পর্যন্ত পর্যায়ক্রমে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হবে। অভিভাবক সমাবেশ থেকে উঠে আসা বিভিন্ন পরামর্শের ভিত্তিতে বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা আরো প্রতিশীল করার প্রায়াশে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে বলে বিদ্যালয় সুত্রে জানাগেছে।

 


এ জাতীয় আরো খবর