রবিবার, জুলাই ২৬, ২০২৬

শুভ জন্মদিন এস কে মাহফুজুর রহমান

  • মেসবা খান
  • ২০২৫-০৩-০৯ ২৩:১৯:০৬

জনাব এস কে মাহফুজুর রহমান একজন বিশিষ্ট সংস্কৃতিজন। শিল্পকলার তামাম ভুবনে ছড়িয়ে আছে তাঁর নাম। যেখানেই হাত বাড়িয়েছেন ফলেছে সোনা।
মাহফুজুর রহমান একজন বিশিষ্ট নৃত্যব্যক্তিত্ব এবং বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সহসভাপতি।  
আজ এই গুণী ব্যক্তির জন্মদিন। জন্ম উত্তাল ৫২'র ৯ মার্চ শিল্প সংস্কৃতির লীলাভূমি মুন্সিগঞ্জের এক সম্ভ্রান্ত পরিবারে। 
পড়াশোনা করেছেন ইস্টবেঙ্গল ইন্সটিটিউশনে এবং মিউজিক কলেজে। 
মানবতায় বিশ্বাসী জনাব মাহফুজুর রহমানের আগামির পথ চলা হোক আরও সুন্দর আরও মসৃণ। 
আজকের এই বিশেষ দিনটিতে তাঁর জন্য রইল শুভ কামনা। 


এ জাতীয় আরো খবর