শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির শপথ

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৫-০৩-০৬ ১৩:৪৭:৪৬

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জে,কোম্পানীগঞ্জ বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নবনির্বাচিত
কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে কোম্পানীগঞ্জ বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের কার্যালয়ে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দদের শপথ পাঠ করান
কোম্পানীগঞ্জ বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ বহুমুখী সমবায় সমিতির নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও কোম্পানীগঞ্জ উপজেলা সমবায় অফিসার সোহরাব হোসেন।
এসময় উপস্থিত ছিলেন ছিলেন চরকাঁকড়া একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অভিজ্ঞ সমবায়ী জাহাঙ্গীর আলাম,কোম্পানীগঞ্জ বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ বহুমুখী সমবায় সমিতির সাবেক সভাপতি মঞ্জুরুল ইসলামসহ সমিতির সদস্যবৃন্দ। 

 


এ জাতীয় আরো খবর