সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

আগষ্ট আমার জীবনে বেদনা বিধুর একটি মাস

  • রাশিদা হক কনিকা
  • ২০২৩-০৮-০২ ০০:১২:১০

আগষ্ট মাস আমার জীবনে বেদনা বিধুর একটি মাস।জীবনের সব অধ্যায়কে লণ্ডভণ্ড করে দিয়ে আমাকে নিঃশেষ করে দিয়েছে।ভালবাসার স্বপ্নগুলো ডানামেলতে দেয়নি।ডানামেলার আগেই নৃশংসভাবে হত্যা করেছে। 
আগষ্ট মাসটা এলেই বুকের ভেতরের সমস্ত স্মৃতিগুলো এসে জড় হয়। এই মাসের ১৫ই আগষ্ট মঙ্গলবার আমার ভালবাসাকে নির্মম ভাবে হত্যা করেছিল। জানিনা কি অপরাধের শাস্তি এভাবে দিলো। আমাকে বিধবা আর আমার সন্তানদের এতিম করে কি সুখ পেয়েছিল পাষন্ড খুনীরা।আমার অবুঝ সন্তানদের বাবার ভালবাসা স্নেই আদর শাসন সব সবকিছু থেকে সারাজীবনের জন্য বঞ্চিত করলো। আমি আমার প্রিয় মানুষটির ভালবাসা শাসন থেকে বঞ্চিত হয়েছি।
আমাকে ভীষণ ভালবাসতো যেই'ই মানুষ টি, তাকে ছাড়াই এখনো বেছে আছি। 
সদাসর্বদা ওকে আঁকড়ে ধরে আমার পথচলা। মনে হয় ও আমাকে ছায়ার মত আগলে রেখেছে।চোখ বুজলে  এমনটাই উপলব্ধি হয়। এখনো কানে বাজে ও আমার নাম ধরে কনা বলে ডাকছে, মনে হয় আমার পাশেই সে কোথাও  আছে।
নিস্তব্ধতা ঘোর কাটতেই বুঝি ও এখন যোজন যোজন দূরে, যেখানে গেলে কেউ আর কোনোদিন ফিরে আসেনা।
আমারও যে ইচ্ছে করে ওর কাছে চলে যেতে, কিন্তু আমাদের সন্তানদের কার কাছে রেখে আসবো।তুমি নেই  আমিও যদি চলে যাই কে ওদের বুকে আগলে রাখবে এই নিষ্ঠুর পৃথিবীতে।আমার কষ্ট হয় অনেক কষ্ট তবুও আমাদের সন্তানদের মুখে দিকে তাকিয়ে ভুলে থাকার অভ্যাস করে নিয়েছি।আমার চেহারা মলিন হলেই ওরা অসহায় হয়ে যায়।তাই শত কষ্ট দুঃখ  বঞ্চনার পরও আমি স্বাভাবিক থাকি। আমাকে ঘিরে ওরা বেছে আছে এই ভেবে।এই শাস্তনা বুকে ধরেই ক্লান্ত পায়ে চলছি। জানিনা আর কতটা এভাবে চলতে হবে।আমার মত কারো জীবন এমন নিষ্ঠুর নির্মমতার স্বীকার যেনো  না হয়। কতটা কষ্ট অবজ্ঞা নিষ্ঠুরতা আর লাঞ্ছনার শিকার হতে হয়, তা একমাত্র সেই'ই  জানে।সারাপৃথিবীর নিষ্ঠুর নির্দয় আচরণ দিয়ে মোড়ানো হয়ে যায়।আপনজন বলে কেই পাশে থাকেনা, পরিচয় দিতেও ঘৃণা করে।
এজীবনে ওকে হারিয়ে কতরকম চেহারাই না দেখলাম আর চিনলাম। তবুও আছি বেচে আছি।সময় হলে ঠিকই তোমার কাছে চলে আসবো। 
তোমার জন্য, তোমার প্রিয় সন্তানের জন্য সবসময় আল্লাহ্'র কাছে দোয়া করি তোমাকে তোমার প্রিয় সন্তানকে আল্লাহ্ জান্নাতের সর্বোচ্চ মোকামে স্থান দেন।সবাই আমার স্বামী সন্তানের জন্য দোয়া করবেন । আল্লাহুম্মা আমীন।


এ জাতীয় আরো খবর