"তোমার আমার বাংলাদেশে, ভোট দেব মিলেমিশে" স্লোগানকে সামনে রেখে ৭ জাতীয় ভোটার দিবস ২০২৫ উপলক্ষে আজ সকাল দশটায় উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাচন অফিসার এ এস এম রোকনুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন এসিল্যান্ড পাপিয়া সুলতানা। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা ভারপ্রাপ্ত কমান্ডার কাজী জাফর উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ গাজী মারুফুল কবির, প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, থানার এসআই বিপ্লব প্রমুখ।