শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

কুয়েটের শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগের নির্দেশ এবং সকল একাডেমিক কার্যক্রম বন্ধ

  • শাহেদুজ্জামান শেখ
  • ২০২৫-০২-২৫ ২৩:২৭:১৮

২৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি.
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে এবং শিক্ষার্থীদের আগামী ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি. সকাল ১০-০০ ঘটিকার মধ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ত্যাগ করার নির্দেশ প্রদান করা হয়েছে। এতদ্‌ব্যতীত, বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার একাডেমিক কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, অদ্য ২৫/০২/২০২৫ খ্রি. অনুষ্ঠিত সিন্ডিকেটের ৯৯তম (জরুরী) সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
 

 


এ জাতীয় আরো খবর