চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা: বিধান রঞ্জন রায় পোদ্ধার বলেছেন, প্রান্তিক পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংকট,অবকাঠামো সমস্যা, সীমান্ত ও চরাঞ্চলে বিদ্যূৎ সমস্যা এবং ইন্টারনেটের গতি কম থাকা সহ বিভিন্ন কারণে মাসম্মত প্রাথমিক শিক্ষা পুরোপুরি বাস্তবায়নে ব্যঘাত সৃষ্টি হচ্ছে। তবে সরকার এসব সংকট কাটিয়ে উঠতে কাজ করছে। দেশে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে প্রশাসন ও শিক্ষা কর্মকর্তা,শিক্ষক সহ সংশ্লিস্ট সকলকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে উপদেষ্টা বলেন, শিক্ষকরা যদি ক্লাসে নিবিড়ভাবে পাঠদান ও সহশিক্ষামূলক কাজগুলো আনন্দঘন পরিবেশে করেন তবে শিক্ষার মান উন্নত হবে। শিক্ষার্থী ও এবং শিক্ষকদের নিজেদের মধ্যেকার সম্পর্কও মজবুত হবে। এতে শিক্ষার্থীরা বিদ্যালয়মুখী হবে। খেলাধুলা,নাচ, গান,ছবি আঁকার মত কার্যক্রম শিক্ষার্থীদের বিদ্যালয়ের প্রতি আগ্রহী করে। শিক্ষক-শিক্ষার্থীদের জন্য পাঠাগারের ব্যবস্থা থাকতে হবে। প্রাথমিকে এসব করতে পরলে মাধ্যমিক পর্যায়ে শিক্ষা আরও এগিয়ে যাবে।
রবিবার(২৩ ফেব্রæয়ারী) সকালে জেলা চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকল্পে জেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন উপদেষ্টা। জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। সভায় আরও বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক(প্রশিক্ষণ) মো; ইমামুল,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেসের আলী প্রমুখ।
সভায় উপদেষ্টা আরও বলেন,ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের জন্য বই ছাপিয়েও শিক্ষক সংকটে পাঠদান ঠিকমত না হওয়ায় অর্থের অপচয় হচ্ছে। এ সমস্যা সমাধানে ডিজিটাল ক্লাসের ব্যবস্থা করা হচ্ছে। যারা বিভিন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা জানেন, তাঁদের দিয়ে সুন্দর করে লেকচার তৈরি করা হচ্ছে। যা দেখে শিক্ষার্থীরা শিখতে পারবে। শিক্ষকরাও শিক্ষার্থীদের সহায্য করতে পারবেন। এটি বাস্তবায়ন হলে সমস্যার কিছুটা সমাধান হবে। বইগুলো অন্তত: কাজে লাগবে। তিনি আরও বলেন, বিভিন্ন ভাষার শিক্ষক সংকট রয়েছে।নির্দিষ্ট ভাষার শিক্ষক নিয়োগ একটি বড় সমস্যা। শিক্ষক নিয়োগে কাঠামোতে অনেক সময় ভাষার চাহিদামত শিক্ষকরা উত্তীর্ণ হন না। অনেক সময় তাঁদের পাওয়াই যায় না। পার্বত্য চট্রগ্রামে নিয়োগ প্রক্রিয়া তাদের নিজস্ব। এসব বিবেচনায় ডিজিটাল ক্লাসের ব্যবস্থা একটি আশু সমাধান।
প্রাথমিক শিক্ষকদের দশম গ্রেডের দাবি ও আন্দোলনের ব্যাপারে উপদেষ্টা বলেন, এ ব্যাপারে সঠিক মতামতের জন্য একটি পরামর্শ কমিটি তৈরি করার সাথে সাথে দেশ বরণ্য শিক্ষাবিদদের প্রাথমিক শিক্ষার সাথে যুক্ত করা হয়েছে। তাঁদের পরামর্শের ভিত্তিতে পদোন্নতি দেয়া হবে। উপদেষ্টা আরও বলেন, দেশে শিক্ষিত বেকার বাড়ছে। কারণ উপযুক্তভাবে তাঁদের তৈরি করা যাচ্ছে না। দুপুরে ্উপদেষ্টা জেলার শিবগঞ্জ উপজেলার চাত্রা ও শিবপুর- বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যলয় দু’টি পরিদর্শন করেন।