শুক্রবার, ডিসেম্বর ১২, ২০২৫

রো ক্সা না আ বি দা

  • মনের সাতকাহন
  • ২০২৫-০২-১৮ ১২:৩৬:৩৪

জারুল তলায় নিবিড় মুহূর্ত গুলো মনে পড়ে?
সেই থেকে আজ অবধি শত সহস্র ক্ষণ সময়ে
অসময়ে আঁধার ফুঁড়ে স্মৃতিতে দেয় রূপালী ঝলক,
তুমুল করে হাত বাড়ানোর দিন অপসৃয়মান। 

কখন জানি চাওয়ারা হয়ে গেলো স্থবির 
আশা জাগানিয়া স্বপ্নেরা আজো তাড়া করে
প্রশ্নের সুঁচাগ্র অংকুশে আর কতো বিদ্ধ হবো?
স্মৃতিময় কৃষ্ণচূড়ার তলায় ঝরাপাতার দীর্ঘশ্বাস 

তীব্র অনুভূতিরা নিরন্তর জিজ্ঞাসায় রুপ নেয়
এই প্রথম বুঝলাম স্বরবর্ণের ভিতরে শব্দরা কতোখানি একা,
সম্মানহীন সম্পর্করা পালকের মতো হালকা, 
শুধু যুথবদ্ধ আর্তনাদ চারপাশে। 

জলজমা ঘুমে ব্যথাতুর গুঞ্জন গুঙিয়ে উঠে
একজোড়া চোখ রোজ নির্ভরতার দৃষ্টি নিয়ে চেয়ে থাকে,
চিবুক ছুঁয়ে গড়িয়ে পড়ে নিরব অভিমান, 
নির্ঘুম প্রহরের কাছে নিঃসের মতো নতজানু হই
তাই নিয়ম করে তপ্ত আগুনে ইচ্ছে পোড়াই।


এ জাতীয় আরো খবর