শুক্রবার, ডিসেম্বর ১২, ২০২৫

না জ মা বে গ ম না জু

  • অক্ষর বুননের সুদীপ্ত সম্ভার
  • ২০২৫-০২-১৮ ১২:৩১:০৬

ধুলো ওড়া -রোদ গন্ধের দুপুর বেয়ে
বিকেল নামে, জমে ওঠে বই মেলা
মানুষের ঢল নামে।
জনস্রোতে মিশে যায় - চা বিক্রেতা -ফুচকা ওয়ালার ডাকাডাকি-,
পাখির কলতান খোঁজে আনকোরা বইয়ের পাতা,
বিষন্ন চোখ মেলে -, চেয়ে দেখে মুখর জনস্রোত,
অথচ কোনো চোখের নিমগ্ন তারায় নেই 
একটিও অক্ষর। 
বইয়ের সারি ভেজা চোখে চেয়ে থাকে 
উচ্ছ্বসিত বইয়ের মেলায়,
একটু ছোঁয়া পেতে -, পরম আদরে যদি
একটিও পাতা ওল্টায়,  কখনো কোন হাত 
দুহাতে জড়িয়ে- বুকের পাঁজরে রাখে।
হৃদয় অতলে গেঁথে নেয় যদি কেউ
অক্ষর বুননের সুদীপ্ত সম্ভার।


এ জাতীয় আরো খবর