সোমবার, মে ২৫, ২০২৬

আতশবাজির গুদামে বিস্ফোরণে থাইল্যান্ডে অন্তত ৯ জন নিহত, শতাধিক আহত

  • সকালের আলো প্রতিবেদক:
  • ২০২৩-০৭-২৯ ২৩:৪৪:২৪

শনিবার (৩০ জুলাই) থাইল্যান্ডে একটি আতশবাজির গুদামে বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। স্থানীয় সময় বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, দেশটির দক্ষিণাঞ্চলীয় নারাথিওয়াত প্রদেশের সুঙ্গাই কোলোক শহরে একটি ভবনের নির্মাণকাজের সময় ওয়েল্ডিংয়ের কারণে এ বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।  
স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, ভবনটি থেকে ধোঁয়া উড়ছে এবং বিস্ফোরণের কারণে আশপাশের অসংখ্য দোকান, বাড়িঘর এবং যানবাহন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 
মালয়েশিয়ার সীমান্তবর্তী শহরটিতে বিস্ফোরণে প্রায় পাঁচ শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সম্প্রচারমাধ্যম থাই পিবিএস ওয়ার্ল্ড।


এ জাতীয় আরো খবর