চাঁদের কিনার ধরে হাঁটছি আমি যাচ্ছ কোথা? পড়বে খসে! সূর্য পেড়ে আনব আমি ভীষণ শীত রাত নেমেছে তাপ পোহাব। জলমহালে পা ভিজিয়ে থাকব বসে বিষ জমেছে বরফ দেহে।