বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জুলাই অভ্যুত্থান,
স্বৈরচারী সরকার হলো পতন, তাদেরই অবদান।
নতুন প্রজন্মের তরুণ মুক্তিযোদ্ধা ছাত্র-জনতা;
পাঁচ আগস্ট চব্বিশে এনেছে,মৌলিক স্বাধীনতা।
কোটা সংস্কার আন্দোলনটা করতে গিয়ে দমন,
এক-দফার গণ-আন্দোলনে সরকারের হয় পতন।
ইতিপূর্বে আমরা জানতাম আগস্ট শোকের মাস,
পাঁচ আগস্টে সৃষ্টি হলো আরেক নতুন ইতিহাস।
নাহিদ,হাসনাত,আসিফ,মাহিন,সারজিস আলম,
সমন্বয়কদের মধ্যে এরাই ক'জন ছিল অন্যতম।
অকুতোভয় ছাত্র-শিক্ষক দাঁড়ালো সবে রুখে,
আন্দোলনে ঝাঁপিয়ে পড়ল পাষাণ বেঁধে বুকে।
গণভবনে স্বতঃস্ফূর্ত আপামর জনতার ঢল,
সাধারণ জনগণ বুঝিয়ে দিয়েছে একতাই বল।
স্বৈরচারীদের পতন যে হয় বুঝলো বিশ্ব আবার,
এমন আন্দোলন পুনরাবৃত্তি কেন হয় বারংবার?
বীর 'আবু সাঈদ' বুক চিতিয়ে সামনে দাঁড়াইল,
স্বৈরচারীর বুলেটে বুকটা ঝাঁজরা করে দিলো।
সহযোদ্ধাকে পানি খাওয়াতে ব্যস্ত থাকে 'মুগ্ধ',
গুলিতে তাহারও প্রাণটা গেল জনতা হয় ক্ষুব্ধ।
বিশ্ববিদ্যালয়ে পড়ে ছেলে বাবা থাকে আশায়,
মায়ের বুকটা খালি হলো ফিরলনা ছেলে বাসায়।
প্রাণ গেছে শ্রমিকের,পরিবারের মাথায় নেই ছাদ,
রিকশাওয়ালা, শিশু, পথচারী কেউ পড়েনি বাদ।
চাকুরিজীবী, ফেরিওয়ালা, মুটে-মজুর ও কুলি;
কাজেকর্মে যে বের হয়েছে সেই খেয়েছে গুলি!কানা-
খোঁড়া পঙ্গু-লেংড়া আরো কতযে গুম,
কত মায়ের আহাজারিতে দুই চোখে নেই ঘুম!
সংঘাতে কতযে আহত তার ঠিকঠিকানা নাই,
মুমূর্ষুদের হাসপাতাল বেডে হয়নি সবার ঠাঁই।
সাহসের প্রতীক আবু সাঈদ বিশ্বকে চিনিয়েছে দেশ,
'আবু সাঈদ চত্বর' স্মৃতির স্মরণে আছে তার রেশ।
পাঠ্যবইয়ে স্থান পেয়েছে 'আবু সাইদ' 'মুগ্ধ'র গল্প,
বীরত্বগাথা আত্মত্যাগ স্মরণের এটাই হলো বিকল্প।
বিবর্ণ দেয়াল রঙতুলিতে সেজেছে নতুন সাজে,
আন্দোলনের দৃশ্যপট সব দেখা যায় তার মাঝে।
বিশ্ব জানে গণ-অভ্যুত্থানে কতযে গিয়েছে প্রাণ,
নব উদ্যমের বাংলাদেশ তারা করে গেছে দান।
শ্রদ্ধার সাথে সালাম জানাই বীর শহীদদের প্রতি।
মুছবে না কভু রক্ত ঢালা, রাজ পথের ওই স্মৃতি।