রবিবার, জুলাই ২৬, ২০২৬

জ য় ন্ত কু মা র জ য়

  • সময়টা নিশি রাত
  • ২০২৫-০১-১৫ ১১:১৯:৪২

মাঝরাতে অনু গোসল করছে।গোসল করার মতো কিছু আমাদের মধ্যে হয়নি,বাথরুমে উঁকি দিতেই আমার শরীর শিউরে উঠলো 
বাথরুমের ভেতরে গায়ে জল ঢালার ছপছপ শব্দ হচ্ছে।হঠাৎ একটা শয়তানি বুদ্ধি মাথায় এলো।ঠিক করলাম অনুকে ভয় দেখাবো। 
দরজা খুললে আড়াল হয় এমন যায়গায় দাঁড়ালাম।বেশ খানিকটা সময় পার হওয়ার পর বাথরুমের দরজা খুললো।
আমি প্রস্তুত হলাম খুব জোরে " হাউ " শব্দ করে অনুকে ভয় দেখানোর অপেক্ষায়।অনু দরজায় আসার সাথে সাথেই " হাউ" বলে শব্দ করবো।
অপেক্ষা করছি কিন্তু অনু বের হচ্ছে না।অথচ কিছুক্ষণ আগেই বাথরুমের দরজা খুলেছে।বুঝতে পারলাম অনু আমার উপস্থিতি বুঝতে পেরেছে তাই বেড় হচ্ছে না।বাথরুমের দিকে উঁকি মারলাম।
বাথরুমের ভেতরটা র"ক্তে ভেসে যাচ্ছে।কেউ নেই! দেয়াল থেকে র"ক্ত টপটপ করে মেঝেতে পড়ছে।এতোক্ষন যে শব্দটা শুনেছিলাম সেটা তাহলে র"ক্তের শব্দ ছিলো!কিন্তু অনু কোথায়? 
পেছন থেকে কেউ একজন আমার ঘাড়ে হাত রাখলো।চমকে পেছনে তাকিয়ে দেখি অনু।ভয়ে আমার হা পা ঠান্ডা হয়ে গেছে এতোক্ষণে।কাঁপা কাঁপা গলায় বললাম 
" তুমি মাত্রই বাথরুমে ছিলে না? "
অনু চুল মুছতে মুছতে বললো " কই না তো।এক ঘন্টা আগে ছিলাম "
বাথরুমের দিকে তাকাতেই দেখলাম সব র"ক্ত গায়েব।আমায় বিভ্রান্ত দেখে অনু বললো 
" এতো ভয় পেয়ে আছো কেন? "
" র'ক্ত! এখানে র'ক্ত ছিলো "
" ধূর,কিসের র'ক্ত থাকবে।অনেক রাত হইছে।আমার চুল বেঁধে দাও আসো "
সবটা মনের ভুল ভেবে বিছানায় বসলাম।ফ্লোরে অনু বসলো।অনুর ভেজা চুল মুছার জন্য যেই না ওর মাথার পেছনের অংশের চুল সরালাম দেখলাম! 
দেখলাম ওর মাথার ঠিক পেছনের অংশের চুলের আড়ালে অন্য আরেকটি মুখ! সে মুখে কয়লার মতো ধলধক করে জ্বলতে থাকা চোখের মনি! চিকন চিকন দাঁত গুলি ঠোঁট থেকে অনেকটা অংশ বাইরে বেড়িয়ে এসছে।
ঠিক তখনই আরেকটা বিষয় ধাতস্ত করলাম,দেখলাম ওর মাথার পেছনের সেই মুখটার মুখে র"ক্ত লেগে আছে!তাজা গরম র"ক্ত!
সঙ্গে সঙ্গে বিছানায় আমার ঘুমন্ত ৩ বছরের মেয়ের দিকে তাকালাম।ধাক্কার মতো খেলাম! একি! আমার মেয়ের এ কি অবস্থা! 
(যারা কপি করেন তাদের বলছি গল্পের,লেখকের নাম এখানে যেমন দেওয়া আছে সেভাবেই দিবেন।সামান্য পরিবর্তন করলে স্টেপ নিতে বাধ্য হবো) 
 

 


এ জাতীয় আরো খবর