ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ মুসলিম এইড বাংলাদেশ এর ফুলতলা শাখার উদ্যোগে সংস্থার সদস্যদের সন্তানদের মধ্যে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়। মঙ্গলবার ১১ টায় ফুলতলা উপজেলা সমাজসেবা কার্যালয় অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহীন আলম। মুসলিম এইডের স্থানীয় শাখা ব্যবস্থাপক মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রোগ্রাম সুপারভাইজার জুলফিকার আলী, শেফালী খাতুন সহ অন্যান্য কর্মকর্তা, কর্মচারী ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।