ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ শীতে শীতার্ত মানুষের পাশে রয়েছে পায়গ্রাম কসবা লায়ন্স ক্লাব। প্রতি বছরের ন্যায় এ বছর ও শীতার্তদের মাঝে শীত বস্ত্র হিসেবে, ৪০০ শতাধিক শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরন করেন লায়ন্স ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩১৫ এ১ ও পায়গ্রাম কসবা লায়ন্স ক্লাব। সকাল সাড়ে ৯ টায় পায়গ্রাম কসবা লায়ন্স ক্লাব প্রাঙ্গণে কম্বল বিতরণ কর্মসুচি ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিনিয়ার আবিদ হাবিব পিএনজি, এমজেএফ এর দিক নির্দেশনা অনুযায়ী লায়ন মুক্ত জামান(সেকেন্ড ভাইচ প্রসিডেন্ট),লায়ন সঞ্চিতা দে,তসলিম আহম্মেদ (প্রেসিডেন্ট-লিও ক্লাব অফ পায়গ্রাম কসবা) ও অন্যান্য লিও সহ উপস্থিত সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সহযোগিতায় অনুষ্ঠানটি সুষ্ট ভাবে পরিচালনা করা হয়। সকালে বিভিন্ন স্থান থেকে লোকজনের সমাগম ও কম্বল বিতরণ শেষ করে সন্ধ্যায় নোয়াপাড়া রেল স্টেশন সহ তার আসে পাশে ও কম্বল বিতরণ করেন পায়গ্রাম কসবা লিও প্রেসিডেন্ট তসলিম আহম্মেদ ।