মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ভ্রাম্যমান আদালতে দুই ফার্মেসিকে অর্থদন্ড

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০১-১৩ ২১:৫৩:০৯

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ  শহরের দু’টি ফামেসিকে ছয় হাজার টাকা অর্থদন্ড করেছে জেলা ঔষধ তত্বাবধায়ক কার্যালয় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।  সোমবার(১৩ জানুয়ারী) দুপুরে মেয়াদোত্তীর্ণ ও  অনুমোদনহীন ঔষুধ বিক্রয়, ফিজিশিয়ান স্যাম্পল রাখা  এবং এন্টিবায়োটিক বিক্রয় রেজিষ্টার না রাখায় বড় ইন্দারা মোড়ের জাহান ফার্মেসীকে চার হাজার ও নতুন বাসষ্ট্যান্ড এলাকার শাকিল ফার্মেসিকে দুই হাজার টাকা অর্থদন্ড করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট লায়লা ইয়াসমিন।
এ সময় জেলা ঔষধ তত্বাবধায়ক কার্যালয়ের সহকারী লাইসেন্সিং অফিসার জেএম নাহিদ নাহিয়ান সহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন। ঔষুধ ও কসমেটিস্ক আইন ২০২৩ অনুযায়ী ফার্মেসি দুটিকে অর্থদন্ড করা হয় বলে জানিয়েছেন অভিযানের সঙ্গে থাকা জেলা ঔষধ তত্বাবধায়ক কার্যালয়ের অফিস সহকারী সুলাইমান কবির।


এ জাতীয় আরো খবর