মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

গোমস্তাপুরে অতিরিক্ত সেচচার্জ আদায়ের অভিযোগে কৃষকদের স্মারকলিপি

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-১২-৩১ ২৩:০২:২২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় অিিতরিক্ত সেচচার্জ নেবার অভিযোগ এনে এর প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি দিয়েছে রহনপুর ইউনিয়নের কাজিগ্রাম সোনারবাংলা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সুবিধাভোগী একদল কৃষক। মঙ্গলবার(৩১ডিসেম্বর) সকাল ১১টার দিকে ইউএনও নিশাত আনজুম অনন্যা’র সহিত তাঁর কার্যালয়ে দেখা করে এই স্মারকলিপি দেয়া হয়। এ সময় উপজেলা পরিষদ ভবন চত্বরে বিক্ষোভও প্রদর্শণ করেন কৃষকরা। স্মারকলিপিতে ওই সমিতির নেতৃবৃন্দের বিরুদ্ধে নানা অভিযোগও তোলা হয়।
কৃষকরা জানান, ওই সমিতির মাধ্যমে তাঁরা পূণর্ভবা নদী থেকে সেচ সুবিধা পান। সেচ খরচ বাবদ গত মৌসুমেও তাঁরা সমিতিকে বিঘাপ্রতি  পাঁচ থেকে ছয়শত টাকা দিলেও এবার বিঘাপ্রতি দেড়হাজার টাকা পর্যন্ত সেচ খরচ দাবি করা হচ্ছে। এটি অয়ৌক্তিক। কৃষকরা এর প্রতিবাদ জানান ও প্রতিকার দাবি করেন। ইউএনও স্মারকলিপি গ্রহণ করেন ও কৃষকদের অভিযোগ বিস্তারিত জানার পর বিষয়টি দেখার জন্য ্উপজেলা সমবায় কর্মকর্তাকে দায়িত্ব দেন।
উপজেলা সমবায় কর্মকর্তা সুলতান আলম খান বলেন, কৃষকদের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। সেচচার্জ বেশী নেবার কোন সূযোগ নাই। বিঘাপ্রতি নায্য সেচ খরচ কত হতে পারে সেটি গোপন কোন বিষয় নয়। এ ব্যাপাওে তদন্ত শেষে যথাযথ পদক্ষেপ নেয়া হবে।


এ জাতীয় আরো খবর