আজ সোমবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বিভাগীয় কমিশনারদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে মাঠপর্যায়ের প্রশাসনই আসল সরকার বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, পুলিশের মধ্যে যারা অপরাধী তাদের শাস্তি অবশ্যই হবে।
প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার সবার অধিকার নিশ্চিত করতে চায়। এসময় তিনি জুলাই গণঅভ্যুত্থানের উদ্দেশ্য ধারণ করে কাজ করতে নির্দেশ দেন।
তিনি বলেন, সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চেষ্টা করছে।