মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬

শ্রমিক দলের কমিটি অনুমোদন ও সালাম পিন্টু’র মুক্তি লাভে নাগরপুরে আনন্দ র‌্যালি

  • নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
  • ২০২৪-১২-২৬ ২০:৩১:২৫

নাগরপুর উপজেলা শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন ও দীর্ঘ ১৭ বছর পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু এর মুক্তি লাভে আজ ২৬ ডিসেম্বর দুপুরে নাগরপুর মহিলা কলেজের সামনে থেকে আনন্দ র‌্যালির শুরু হয়ে উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। আনন্দ র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি ও নাগরপুর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য রবিউল আওয়াল লাভলু।
এ সময় আরও উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিন মিয়া, যুগ্ম সম্পাদক ফারুখ খান, উপজেলা যুবদলের আহবায়ক (ভারপ্রাাপ্ত) নাজমুল হক স্বাধীন, নব গঠিত শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিয়ন হতে আগত নেতৃবৃন্দ।

 


এ জাতীয় আরো খবর