বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

সা লে হা আ ক তা র

  • ফুলগুলি ফুটতে দাও
  • ২০২৪-১২-২৫ ২১:০৬:০১

লিবার্টি স্টাচু অনেক লম্বা,ফ্রান্সের উপহার বলে কথা
ট্রামকার্ড খেলতে আমার ভালো লাগে,ট্রামটেক্কা সুপার।
আসা যাওয়ার পথে আলো অন্ধকার দুই থাকে
দুঃখগুলি ঢেকে রাখি মাটির সরায়।
সলতে পুড়ে শেষ খন্ড দপ দপ জ্বলে।
অনেকে আমাকে জিউস বলে
তাহলে ধর্ম নির্দিষ্ট বন্দী কারাগার?
বিতাড়িত ইতিহাস থাকে কম বেশি
যুদ্ধ, দখল মানুষের আজন্ম নেশা
তবু এত রক্ত নিও না জিউস প্রতিনিধি।
ধর্ম গ্রন্থে এবং মস্তিষ্ক পরীক্ষায় বনি ইসরাইল কে 
বলা হয় পৃথিবীর সর্বোচ্চ মেধাবী জাতি।
মেধার দোহাই লাগে---- অভিশাপ একঘরে প্রবাস পড়শি
আর আমাকে একা করে দিও না -----
ফুল গুলি ফুটতে দাও।
 


এ জাতীয় আরো খবর