মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

সিরিয়া থেকে সামরিক ঘাঁটি সরিয়ে নিচ্ছে রাশিয়া

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-১২-১৫ ০৯:২২:০৯

এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, সিরিয়া থেকে সামরিক ঘাঁটি সরিয়ে নিচ্ছে রাশিয়া। এরইমধ্যে লাতাকিয়া প্রদেশের হামেইমিম বিমানঘাঁটি থেকে লিবিয়ার উদ্দেশ্যে একটি কার্গো জাহাজ ছেড়েছে। এছাড়া ১৫০টিরও বেশি রুশ সামরিক যানবাহনের একটি বহরকে সিরিয়ার সড়কপথে চলতে দেখা গেছে।
শুক্রবার মহাকাশ প্রযুক্তি কম্পানি ম্যাক্সারের প্রকাশিত স্যাটেলাইটের মাধ্যমে তোলা ছবিতে দেখা যায়, সিরিয়ার উপকূলীয় লাতাকিয়া প্রদেশের হুমাইমিম বিমান ঘাঁটিতে অন্তত দুটি আন্তোনোভ এএন-১২৪ বিমানে সরঞ্জাম তোলা হচ্ছে। ম্যাক্সার আরো বলেছে, ‘কাছাকাছি একটি কেএ-৫২ অ্যাটাক হেলিকপ্টার খুলে ফেলা হচ্ছে এবং সম্ভবত এটিকে ছোট আকারে গুটিয়ে পরিবহনের জন্য প্রস্তুত করা হচ্ছে। বিমানঘাঁটিতে আগে মোতায়েন এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ইউনিটের অংশগুলোও স্থানান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।’
লাতাকিয়ার বিমানঘাঁটিতে সরঞ্জাম গুটানোর কার্যক্রম চললেও ম্যাক্সার জানিয়েছে, ভূমধ্যসাগরের তীরে সিরিয়ার বন্দরনগরী তারতুসে অবস্থিত রাশিয়ার নৌঘাঁটি এখনো বহাল তবিয়তে আছে। সেখানে কোনো পরিবর্তন দেখা যায়নি।
এছাড়া, ব্রিটিশ সম্প্রচারমাধ্যম চ্যানেল-৪ নিউজ জানিয়েছে, তারা ১৫০টিরও বেশি রুশ সামরিক যানবাহনের একটি বহরকে সিরিয়ার সড়কপথে চলতে দেখেছে। রুশ সামরিক বাহিনী শৃঙ্খলাপূর্ণভাবে অগ্রসর হচ্ছিল এবং মনে হচ্ছিল রাশিয়াকে সিরিয়া থেকে শৃঙ্খলাপূর্ণ প্রস্থানের জন্য একটি চুক্তি হয়েছে। 


এ জাতীয় আরো খবর