রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

বরগুনায় নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে সমন্বয় সভা

  • এম আর অভি ,
  • ২০২৪-১২-১৪ ২৩:২৮:৫০

বরগুনা প্রতিনিধি: বরগুনায় নাগরিক সমাজের বিভিন্ন সমমনা সংগঠনের প্রতিনিধিদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে । ১৪ ডিসেম্বর  শনিবার  বেলা ১১ টার সময় প্রেসক্লাব মিলনায়তন কক্ষে রূপান্তর আস্থা প্রকল্পের সহযোগীতায় সুইজারল্যান্ডের সহায়তায় বরগুনা নাগরিক প্লাটফর্ম এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয। বরগুনা নাগরিক প্লাটফর্ম এর আহবায়ক চিত্র রঞ্জন শীল সভাপতিত্বে সমন্বয় সভায় বক্তব্য রাখেন রূপান্তর আস্থা প্রকল্পের  প্রতিনিধি শেখ জার্সি উল্লাসহ নাগরিক প্লাটফর্ম এর সদস্যরা । এ সময় আরো উপস্থিত  জেলা ইমাম সমিতির সাধারন সম্পাদক  ফজলুল করিম, জেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি গৌরাঙ্গ শিকদার শিবু, পুজা উদযাপন পরিষদের সভাপতি শুখরঞ্জন শীল, তালতলী রাখাইন সোসাইটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক মং চিন থান, পাথরঘাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম খোকন, বামনা প্রেসক্লাবের সাধারন সম্পাদক নাসির উদ্দীন মোল্লা।  বরগুনা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক  জাকির হোসেন মিরাজ, লোকবেতারের পরিচালক ও সনাক সভাপতি  মনির হোসেন কামাল, নারী নেত্রী খালেদা ইসলাম সুইটি, রুপান্তর প্রতিনিধি অনুপ রায় ,রূপান্তর আস্থা প্রকল্পের বরগুনা জেলা সমন্বয়কারী মোঃ খলিলুর রহমান। সার্বিক সহযোগিতায় ছিলেন রুপান্তর আস্থা প্রকল্পের বরগুনা জেলা মাঠ সমন্বয়কারী কোহিনুর বেগম।  

 


এ জাতীয় আরো খবর