সোমবার, আগস্ট ২৪, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে দ্রæতগতির মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে চালক ইটভাটা শ্রমিকের মৃত্যু

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-১২-০৮ ২৩:০৭:৩৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের  শিবগঞ্জ উপজেলায় দ্রæতগতির মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক পাশের গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেলের চালক আব্দুর রাহিমের (২৮) মৃত্যু হয়েছে। তিনি শিবগঞ্জের মোবারকপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের  লক্ষীপুর গ্রামের আ্ইনাল হকের ছেলে। তিনি জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর এলাকার একটি ইটভাটায় শ্রমিক হিসাবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,রবিবার(৮ডিসেম্বর) সকাল ১০টার দিকে ইটভাটায় কাজ শেষে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন রাহিম। পথে গোমস্তাপুরের চৌডালা থেকে শিবগঞ্জের আড়গাড়াহাটগামী আঞ্চলিক সড়কে শিবগঞ্জের দাইপুকুরিয়া ্ই্উনিয়নের এখলাসপুর নামক স্থানে ফাঁকা সড়কে মোটরস্ইাকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাশে গাছের সাথে ধাক্কা লাগে । এ সময় পেছনে  রিক্সাভ্যানে আসা একই ভাটার শ্রমিক  রাহিমের বাবা সহ স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়াজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ববস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ।


এ জাতীয় আরো খবর