প্রতিনিধি টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মওলানা ভাসানী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা হাসমত আলী নেতা ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি..... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।তিনি স্ত্রী,তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছেন।
শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।
রোববার দুপুর ২টায় এলেঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় জানাযা শেষে নিজ গ্রাম রাজাবাড়ী উত্তরপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে উপজেলা নির্বাহী অফিসার মো.শাহাদাত হুসেইন রাষ্ট্রের পক্ষে সালাম প্রদান করেন। এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ শেষে কালিহাতী থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেন।
তার জানাজায় উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন প্রমুখ।
এছাড়াও বীরমুক্তিযোদ্ধা বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ হাজারো জনতা।