শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

শিক্ষক নেতা প্রফেসর ফয়েজ হোসেনের মৃত্যুতে বাকবিশিস'র শোক

  • হাসান মেহেদী:
  • ২০২৪-১১-২২ ২৩:৩৪:০৩

বিশিষ্ট  শিক্ষক নেতা,  বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) এর সাধারণ সম্পাদক, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ প্রফেসর মো. ফয়েজ হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)। সংগঠনের সভাপতি প্রফেসর ড. নুর মোহাম্মদ তালুকদার ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অধ্যক্ষ মো. ফয়েজ হোসেন একজন নিবেদিত প্রাণ শিক্ষক ও ত্যাগী শিক্ষক নেতা ছিলেন। তার মৃত্যুতে জাতি একজন গুণী ও দেশপ্রেমিক শিক্ষককে হারালো। বাংলাদেশের  শিক্ষাঙ্গনে তার অভাব অপূরণীয়।
বাকবিশিস নেতৃবৃন্দ প্রয়াতের  স্মৃতির প্রতি  গভীর শ্রদ্ধা  ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
উল্লেখ্য, অধ্যক্ষ মো. ফয়েজ হোসেন  ২১ নভেম্বর রাত ১১.৩০ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন।


এ জাতীয় আরো খবর