চোরে শোনায় ধর্মের কথা
মোল্লাতে গায় গান,
দরবেশেতে দেশটা চালায়
সাধু ভাঙায় কান।
পুরোহিতে টকশো করে
নেতায় জপে হরি,
এ দেশেরই আজব রীতি
শুনে ডুবে মরি।
কাকে ডাকে কন্ঠে কুহু
বাঘে করে ঘেউ,
গর্জে উঠে নেড়ি কুকুর
শেয়াল করে মেউ।
আবোল তাবোল করছে সবে
লোকলজ্জা ভুলে,
বললে কিছু বেত্রাঘাতে
চর্ম নিবে তুলে।