সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

ত মা ব র্ম ণ

  • শ্মশানে ফোটে জন্মফুল
  • ২০২৪-১১-১৪ ২৩:০৭:১৮

মাঝে মাঝে মৃত ভাবি চমৎকার লাগে!
এক একটি দিন শীতের তুষার 
ঢেকেছে প্রাক্তন মৃতদেহগুলি 
ধান-ফোটা আগুনের গন্ধ  
জীবনের ক্ষুধা উচ্চারিত হয়
ক্ষয় ও উৎসের মুখোমুখি 
যেন কীসের প্রত্যাশা! 
প্রবাহিত তমসা পেরিয়ে 
সূর্যের যৌবন ফাটে 
কেঁপে উঠি  
উড়িয়ে দিই নিজের চিতা
আধমরা শরীর 
পাখির বাসার মতো মুখশ্রী তোমার 
অমরত্ব ধরে ডাক দেয় ফিরে আয় 
ফুল হয়ে জন্মাই ফের পাথরে
 

 


এ জাতীয় আরো খবর